ফিদেল কাস্ত্রো স্মরণে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার সাবেক প্রেসিডেন্ট প্রয়াত ফিদেল কাস্ত্রোর স্মরণে বাগেরহাটে সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাগেরহাট জেলা শাখা। গত রোববার রাতে শহরের পুরাতন আদালত এলাকায় দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ওই স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সদ্য বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল করিম। সভায় ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক ও সংগ্রামী জীবন এবং আদর্শ তুলে ধরে আলোচনা করেন সিপিবির জেলা সভাপতি তুষার কান্তি বসু, সাধারণ সম্পাদক ফররুখ হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ফিদেল কাস্ত্রো ও কিউবার জনগণ সমর্থন দিয়ে আমাদের সম্মানিত করেছেন।’