ফিনিক্স ইনস্যুরেন্সের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে৷ সম্প্রতি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়৷ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সাধারণ সভায় অন্যদের মধ্যে পরিচালক দীন মোহাম্মদ, মাজহারুল হক, আজিজ আল-মাহমুদ, মঞ্জুরুল হক, এম এ মজিদ, মো. হায়দার আলী, ওয়াসিফ আহাম্মেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷