প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড (ফিনেক্সেল) দেশের প্রধান সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ব্যাংকে অর্থ ব্যবস্থাপনা’ বিষয়ে দুই দিনের কর্মশালা শেষ করেছে গতকাল বৃহস্পতিবার। ফিনেক্সেলের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বুধবার প্রশিক্ষণ কর্মকাণ্ডের উদ্বোধন করেন। কর্মশালা পরিচালনা করেন এইচএসবিসি ব্যাংকের করপোরেট সেলস ও গ্লোবাল মার্কেট স্ট্রাকচারিংয়ের প্রধান মোস্তফা আওলাদ এবং ফিনেক্সেলের ভাইস চেয়ারম্যান ও ব্র্যাক বিজনেস স্কুলের ডিরেক্টর মামুন রশিদ। ১৫টি সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মাঝারি পদমর্যাদার ২২ জন নির্বাহী কোর্সটিতে অংশ নেন। প্রতিষ্ঠানটির ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর এম এহসানুল হক অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি।