ফিরতি হজ ফ্লাইট আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি হজ ফ্লাইট আজ বুধবার থেকে শুরু হচ্ছে। শেষ হবে ৩০ নভেম্বর। খবর বাসসের।মাসব্যাপী এই কার্যক্রমে বিমান সৌদি আরব থেকে ৫৪ হাজার ১৭৯ জন বাংলাদেশি হাজিকে দেশে নিয়ে আসবে। ডেডিকেটেড ও শিডিউল সব মিলিয়ে মোট ১৩৬টি ফ্লাইট পরিচালিত হবে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮২ জন ব্যালটি হাজিকে নিয়ে বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-০৩৮ আজ বেলা তিনটা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে হাজিদের স্বাগত জানাবেন।উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ১০ হাজার ৫৫০ জন হজ পালন করেন। এর মধ্যে বাংলাদেশ বিমান ১৩৪টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৫৪ হাজার ১৭৯ জনকে জেদ্দায় নিয়ে যায়। বিমানের ফিরতি ১৩৬টি ফ্লাইটের মধ্যে ছয়টি ব্যালটি, ১০৭টি নন-ব্যালটি এবং ২৩টি শিডিউল ফ্লাইট।