প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে চাপা পড়ে আহত সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুবর্ণা মজুমদার (১৯) অবশেষে ক্যাম্পাসে ফিরে এসেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে দীর্ঘ ২ মাস ১০ দিন পর গতকাল শনিবার দুপুরে সুবর্ণাকে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়। তাঁকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন বলেন, সুবর্ণাকে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করা হবে, তাঁকে স্কলারশিপ দেওয়া হবে ও তাঁর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করা হবে। শুভেচ্ছা বিনিময় শেষে সুবর্ণাকে বাগেরহাটের চিতলমারীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়।