ফিরে গেল চিলটি
খোলা আকাশে আপন মনে উড়ছিল চিলটি। বাঁ ডানায় ঘুড়ির সুতা জড়িয়ে রুদ্ধ হলো তার স্বাধীনতা। সিলেটের আদালতপাড়ার শতবর্ষী এক রেইনট্রিগাছে ঠাঁই নেয় সে। গত ১৯ নভেম্বর বেলা দেড়টার দিকে স্থানীয় ব্যবসায়ী মনোজ চক্রবর্তী বিপদে পড়া ওই চিলটিকে আবিষ্কার করেন। তাঁর কাছে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা চিলটিকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বাকপ্রতিবন্ধী যুবক রুহুল আমিন এটিকে উদ্ধার করে নিয়ে আসেন। আহত চিলটিকে সারিয়ে তোলেন সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকের চিকিৎসক মো. মতিউর রহমান।
পরে চিলটিকে শহর থেকে ১২ কিলোমিটার দূরে দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় চিলের বিচরণক্ষেত্রে নিয়ে যাওয়া হয়। এতে সহায়তা করেন দুই পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর সমন্বয়কারী আশরাফুল কবির ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘প্রাধিকার’-এর কর্মী মনজুর কাদের চৌধুরী। সেখানে মুক্ত ডানা মেলে উড়াল দেয় চিলটি।

ঘুড়ির সুতোয় আটকে পড়া চিল।

ফায়ার সার্ভিসের উদ্ধারের চেষ্টা।

বাকপ্রতিবন্ধী রুহুল আমিনের চেষ্টায় চিলটি উদ্ধার।

সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় চিলটিকে পানি ও ছোট মাছ খেতে দিচ্ছেন আশরাফুল কবির (বাঁয়ে) ও মনজুর কাদের।

চিলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন দুজন।

আশরাফুল কবির হাতে তুলে নিয়ে ওড়ানোর ভঙ্গিতে ছেড়ে দিচ্ছেন।

চিলটির ওড়ার চেষ্টা।

পেছন ফিরে যেন সেবকদের কৃতজ্ঞতা জানানো।

অবশেষে মুক্ত ডানা মেলে আকাশে।