ফিরোজ আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরের বাসিন্দা সমাজসেবক ফিরোজ আহমদ (৭০) গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা সুলতানপুরের খায়রুজ্জামান চেয়ারম্যানবাড়িতে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণ-এর বার্তা সম্পাদক কলিম সরওয়ারের শ্বশুর। বিজ্ঞপ্তি।