প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে বইয়ের সবচেয়ে বড় দোকান বইমেলা ও পত্রিকার এজেন্ট ব্যবসায়ী ফিরোজ কামাল গত শুক্রবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। জানাজা শেষে গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।