ফিরোজা আমুর রুহের শান্তি কামনায় দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সহধর্মিণী ফিরোজা আমুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বাদ মাগরিব মন্ত্রীর ইস্কাটনের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এতে মরহুমার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় সংসদ সদস্যরা, শিল্পসচিব, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
ফিরোজা আমু ২০০৭ সালের ১ নভেম্বর ইন্তেকাল করেন।