ফিরোজা বেগম গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজা বেগম
ফিরোজা বেগম

স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম গুরুতর অসুস্থ। তাঁর অবস্থা সংকটাপন্ন। তিনি এখন রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর হৃদ্যন্ত্র, কিডনি ও লিভার স্বাভাবিকভাবে কাজ করছে না। তাঁর শরীরে জন্ডিস ধরা পড়েছে। 
গতকাল সোমবার রাত আটটা ৪৮ মিনিটে হাসপাতাল থেকে মুঠোফানে ছেলে হামিন আহমেদ জানান, ওষুধের মাধ্যমে ফিরোজা বেগমের রক্তচাপ কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে। হৃৎস্পন্দনের হার আগের চেয়ে কিছুটা বেড়েছে। তাঁর কিডনির ডায়ালিসিস করানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সংজ্ঞাহীন ছিলেন। তাঁর বয়স এখন ৮৩।
আরেক ছেলে শাফিন আহমেদ জানান, সকালে ফিরোজা বেগমের হৃদ্যন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে হামিন আহমেদ জানান, ফিরোজা বেগমকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকেরা সব চেষ্টা করে যাচ্ছেন।
গত সপ্তাহে ফিরোজা বেগমকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর গত বুধবার তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু অসুস্থ হওয়ায় গত শুক্রবার তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।