প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কলসীদিঘীর পাড়ার বাসিন্দা ফিরোজ আলম খান। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে ভালোই চলছিল সংসার। তিন বছর আগে তাঁর কিডনিতে সমস্যা দেখা দেয়। তখন থেকে চিকিৎসা চালাতে গিয়ে এখন তিনি প্রায় নিঃস্ব। সম্প্রতি চিকিৎসাকেরা তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। চিকিৎসাকেরা জানিয়েছেন, কিডনি সংগ্রহ ও প্রতিস্থাপন করতে অন্তত ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু ফিরোজ আলমের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর ৪১০৫-৩১৫৭৯৯-৩০০, এবি ব্যাংক, সিইপিজেড শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।