ফিরোজের মা-বাবা ভাইসহ চারজনকে আদালতে প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টয়লেটে শিকলবন্দী করে রাখা সেই ফিরোজের (৩২) মা-বাবা-ভাইসহ মোট চারজনকে গতকাল বৃহস্পতিবার ৫৪ ধারায় চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। এদিকে ফিরোজের উন্নত চিকিৎসার জন্য গতকাল তাঁকে চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিন বছর শিকলবন্দী থাকার খবর শুনে এলাকার লোকজন ফিরোজের বাবার বাড়িটি দেখতে উপজেলার সাহেবগঞ্জ গ্রামে ভিড় জমায়। এ ছাড়া ফিরোজের বাবা মাওলানা শামছুর রহমানকে দেখতে এলাকার লোকজনকে গতকাল ফরিদগঞ্জ থানায় ভিড় করতে দেখা গেছে।এলাকার ইউপি চেয়ারম্যান বিল্লাল খাঁ বলেন, ‘ফিরোজের বাবা নিজের ছেলেকে টয়লেটে তিন বছর বন্দী করে রাখার ঘটনাটি প্রথমে বিশ্বাস করিনি। বিষয়টি এত দিন গোপন রাখা হয়েছিল।’