ফিলিং স্টেশন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল ডিজেল ও পেট্রল বিক্রি করার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী এলাকার ঝিনাই ফিলিং স্টেশনটি (পেট্রলপাম্প) বন্ধ করে দিয়েছে পুলিশ। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান জানান, ডিজেল ও পেট্রলে ভেজাল দেওয়ার অপরাধে পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি