ফিলিং স্টেশনে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

চট্টগ্রামের খুলশী থানা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খুলশী সার্ভিস সেন্টার অ্যান্ড ফিলিং স্টেশনে একটি প্রাইভেটকারের সিলিন্ডারে গ্যাস ভরার সময় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রাইভেটকারটি ছিন্নভিন্ন হয়েছে। গাড়ি থেকে সিলিন্ডার ছিটকে বেরিয়ে গেছে। এ ঘটনায় পাশের আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের প্রকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বিস্ফোরণে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফিলিং স্টেশনটি চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অবস্থিত। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ফিলিং স্টেশনটি চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অবস্থিত। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক হাসান চৌধুরী ভাষ্য, প্রাইভেটকারের সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ ছিল। এ কারণে গ্যাস ভরার সময় তা বিস্ফোরিত হয়েছে।

প্রাইভেটকারের সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে বলে বলা হচ্ছে। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
প্রাইভেটকারের সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে বলে বলা হচ্ছে। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম