ফিলিপাইনে নতুন রাষ্ট্রদূত

আসাদ আলম সিয়ামকে সরকার ফিলিপাইনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পেশাদার কূটনীতিক আসাদ আলম বিসিএস-১৯৯৫ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে রাষ্ট্রাচার-প্রধান হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি মন্ত্রণালয়ে মহাপরিচালক (ইউরোপ অণু বিভাগ) হিসেবে কাজ করেছেন। এর আগে মিলানে বাংলাদেশ কনসু৵লেটে কনসাল জেনারেল এবং ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া জাকার্তা ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
আসাদ আলম বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে নেদারল্যান্ডসের মাশট্রিখ্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক মেয়ের বাবা।