ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসাকে শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ১৫ জুলাইয়ের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এ প্রতিবেদকের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ’৮৬ ব্যাচের কর্মকর্তা মাজেদা রফিকুন নেসাকে গত বছরের সেপ্টেম্বরে তিনি ম্যানিলায় রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাজে যোগ দেওয়ার পরেই মাজেদা রফিকুন নেসা তাঁর বোন মাকসুদা সাফিউন নেছাকে ব্যক্তিগত কর্মকর্তা, স্বামী আবদুল মান্নান মিয়াকে ছয় মাসের জন্য সেক্রেটারি/ কনস্যুলার কর্মকর্তা ও মেয়ে নওমী মান্নানকে স্থানীয়ভিত্তিক সচিব পদে নিয়োগ দেন। রাষ্ট্রদূতের বিরুদ্ধে অতিরিক্ত ভিসা ফি আদায় করে তা দূতাবাসের তহবিলে জমা না দেওয়া, দূতাবাসের নতুন গাড়ি কেনা ও পুরোনো গাড়ি বিক্রিতে অনিয়ম এবং ছেলের লেখাপড়ার খরচ নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে।চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদের নেতৃত্বে গঠিত তদন্ত দল রফিকুন নেসার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে।