ফিলিপাইনে সমাবর্তন বক্তা ডিআইইউ চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান দক্ষিণ ফিলিপাইনের পানগাসিনানে অবস্থিত প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহানা খান তাঁর সঙ্গে ছিলেন। সমাবর্তনে প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. রোহন্ডা টি. পাডিল্লা ডিআইইউ চেয়ারম্যান মো. সবুর খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। গত ১৬ এপ্রিল প্যানপ্যাসিফিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সমাবর্তনে প্রায় তিন হাজার অংশগ্রহণকারী এবং এক হাজার গ্র্যাজুয়েট উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।