ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর আরবি ভাষায় অনুবাদ বের করেছে ফিলিস্তিন সরকার। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ এন এ মাল্কি গতকাল গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বইটির কপি তুলে দেন l ছবি: ফোকাস বাংলা

ফিলিস্তিনিদের সংগ্রাম ও স্বাধীনতার প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের জনগণের সংগ্রামকে সমর্থন করেছে এবং তা অব্যাহত থাকবে।
গণভবনে গতকাল সন্ধ্যায় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ এন এ মালকি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশের সহযোগিতার জন্য ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরবিতে অনুবাদ করা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির কিছু কপি প্রধানমন্ত্রীকে দেন। প্রধানমন্ত্রী একটি বইয়ে স্বাক্ষর করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জন্য তাঁর হাতে তুলে দেন এবং মালকিকেও তাঁর স্বাক্ষর করা একটি বই উপহার দেন।