ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে জামালপুরে মানববন্ধন হয়েছে। জাতীয় মানবাধিকার যুব সোসাইটি জামালপুর জেলা শাখার উদ্যোগে শহরের দয়াময়ী চত্বরে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে জাতীয় মানবাধিকার সোসাইটির জামালপুর জেলা শাখার সভাপতি মো. সামছুজ্জোহা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুব সোসাইটির সভাপতি সাবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, চিকিৎসক মো. ইউনুছ, ব্যবসায়ী মো. শামছুল হক, সাংবাদিক মোস্তফা বাবুল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, ইসরাইল মানবাধিকারের চরম সীমা লঙ্ঘন করে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করছে।