ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, ছাত্র ও যুব ইউনিয়নের ময়মনসিংহ শাখার উদ্যোগে ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ যুব ইউনিয়নের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবদুর রব মোশাররফ, সাধারণ সম্পাদক জহিরুল আমীন, বাংলাদেশ মহিলা সমিতির ময়মনসিংহ জেলা শাখার সদস্য মরিয়ম বেগম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকার পৃষ্ঠপোষকতায় পবিত্র রমজান মাসে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করছে। ইসরায়েলি বাহিনীর হামলায় নিষ্পাপ শিশুরা প্রাণ হারালেও বিশ্বের তথাকথিত মানবতাবাদী সংগঠনগুলো এর বিরুদ্ধে কোনো ভূমিকা রাখছে না। বক্তারা ইসরায়েলিদের হামলা বন্ধ করতে না পারায় জাতিসংঘের ভূমিকার সমালোচনা করেন।