ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার শেরপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সন্ত্রাস ও আগ্রাসনবিরোধী মঞ্চের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভাসহ ১৬টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। ছবি: দেবাশীষ সাহা রায়

ফিলিস্তিনসহ সারা বিশ্বে যুদ্ধের নামে আগ্রাসন, নারী, শিশু ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে আজ শুক্রবার সকালে শেরপুরে মানববন্ধন হয়েছে। সন্ত্রাস ও আগ্রাসনবিরোধী মঞ্চ শেরপুর শাখার উদ্যোগে শহরের নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস আক্রমণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন থেকে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান তাঁরা।

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার শেরপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সন্ত্রাস ও আগ্রাসনবিরোধী মঞ্চের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভাসহ ১৬টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। ছবি: দেবাশীষ সাহা রায়
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার শেরপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সন্ত্রাস ও আগ্রাসনবিরোধী মঞ্চের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভাসহ ১৬টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। ছবি: দেবাশীষ সাহা রায়

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, মানবাধিকার কমিশনের শেরপুর জেলা শাখার সভাপতি প্রদীপ দে কৃষ্ণ, উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সদস্য কমল চক্রবর্তী, প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান প্রমুখ।

শেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি, নবারুণ পাবলিক স্কুল, পাতাবাহার খেলাঘর আসর, বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ, ছাত্র বন্ধু পরিষদ, প্রথম আলো বন্ধুসভাসহ শেরপুরের ১৬টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।