ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার নিন্দা রওশন এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান, রকেট ও স্থল অভিযান চালিয়ে নির্বিচারে নারী, শিশুসহ নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘সিয়াম সাধনার মাসে এ ধরনের বর্বরোচিত হামলা বিশ্ববাসীর কাম্য নয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের এ বর্বরোচিত হামলায় বিশ্ববাসীর সঙ্গে আমরাও হতবাক।’
বিরোধীদলীয় নেতা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে ওআইসি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি এবং একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের জানমাল রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।