ফিলের ব্যাটারি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমকেতুতে অবস্থানরত রোবটযান ফিলের ব্যাটারি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন গবেষকেরা। পৃথিবী থেকে ৫১ কোটি কিলোমিটার দূরে ধূমকেতু সিক্সটিসেভেনপিতে অবতরণের পর গতকাল শুক্রবার ছিল ফিলের দ্বিতীয় দিন। অভিযান পরিচালনাকারী ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) গতকাল জানিয়েছে, ফিলের নিজস্ব ব্যাটারির শক্তি কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে। তাই ঝুঁকিপূর্ণ হলেও রোবটযানটিকে দিয়ে ধূমকেতুর ভূমিতে গর্ত করে নমুনা সংগ্রহ ও এর মধ্যে থাকা ছোট পরীক্ষাগারে সেই নমুনা পরীক্ষা করে দেখা হবে। 
বিবিসি