প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্টার মেশিন (পানি বিশুদ্ধ করার যন্ত্র) দিয়েছেন পাবনার চাটমোহর উপজেলা সদরের এক ব্যবসায়ী। গতকাল সোমবার সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের হাতে মেশিনটি তুলে দেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিল না। বিষয়টি জানতে পেরে দোলবেদিতলা মহল্লার ব্যবসায়ী রনি রায় ফিল্টার মেশিনটি দেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক গোলাম মওলা ও চিকিৎসা কর্মকর্তা স ম বায়েজিদ, জ্যেষ্ঠ নার্স রেখা রানী রায়। রনি রায় বলেন, এবারের শ্যামা পূজায় বাজি (পটকা) না ফাটিয়ে তিনি হাসপাতালে একটি ফিল্টার মেশিন দেওয়ার উদ্যোগ নেন। উপহারটি ক্ষুদ্র হলেও তা মানুষের কাজে লাগবে।