ফিল্টার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিরাপদ পানীয় জলের জন্য গতকাল বৃহস্পতিবার ৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিল্টার বিতরণ করা হয়েছে। ইউএনও নূর-ই-খাজা আলামীনের সভাপতিত্বে বেলা ১১টার দিকে পরিষদের মিলনায়তনে ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। এ সময় সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদ, বাঞ্ছারামপুর পৌর মেয়র খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, ভাইস চেয়ারম্যান জলি আক্তার ও মিন্টু রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান রুস্তম আলমসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।