ফিশপ্লেট খুলে ফেলার গুজব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজবের কারণে গত শুক্রবার রাতে সিলেট-আখাউড়া রেলপথে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খবর আসে, ভানুগাছ ও শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ১৮৪ নম্বর রেলসেতু এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে রেখেছে দুর্বৃত্তরা। এ খবর শোনার পর আখাউড়াগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে আটকে রাখা হয়। এরপর প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ের লোকজন সরেজমিনে অনুসন্ধান করেন। অনুসন্ধানের পর খবরটি গুজব বলে প্রমাণিত হয়।
পরে রাত ১০টায় কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেওয়া হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।