ফিশারিঘাটে ৩০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ফিশারিঘাট থেকে ৩০ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মাছ ধরার একটি ইঞ্জিন নৌকা থেকে নামার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আক্তার (৩২) ও আজম (৫০)। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের সীমান্তবর্তী এলাকা থেকে মাছ ধরার ট্রলারে করে তাঁরা এসব ইয়াবা নিয়ে আসেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, ‘সড়কপথে কড়াকড়ি হওয়ায় এখন ইয়াবা পাচারকারীরা সমুদ্রপথ বেছে নিয়েছে। চার দিন আগে সেন্ট মার্টিন এলাকা থেকে এফভি সাগর নামে একটি ট্রলারে করে তারা রওনা দিয়ে আজ পাথরঘাটা ফিশারিঘাটে পৌঁছে। সেখান থেকে এই দুজনকে ৩০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করি।’

জানা গেছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ১৫০টি প্যাকেট উদ্ধার করা হয়। এর প্রতিটিতে ২০০টি করে করে ইয়াবা বড়ি ছিল।