প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ অনুষদ নামে নতুন একটি অনুষদ খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ অনুষদের জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ১৮টি পদে জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে অনুষদের কার্যক্রম শুরু হয়েছে। পাঠক্রম প্রণয়ন, পাঠ্যপুস্তকসহ আনুষঙ্গিক শিক্ষা উপকরণ সংগ্রহের কাজ এগিয়ে চলছে।