প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী ফিশারিজ কার্নিভ্যাল গতকাল শেষ হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই অনুষদের গ্যালারি কক্ষে এক সেমিনার হয়। এতে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক মো. মতিয়ার রহমান হাওলাদার এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. শাহাব উদ্দিন অংশ নেন। দিনব্যাপী নানা কর্মসূচির পর রাতে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গতকাল সকালে ড্রিমল্যান্ড পার্কে আনন্দ ভ্রমণের মধ্য দিয়ে শেষ হয় এই কার্নিভ্যাল।