ফিস প্লেট খোলায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট ও চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিনে বুড়িচং এলাকায় রেললাইনের ফিস প্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
বুড়িচং রেল স্টেশনের সহকারী মাস্টার প্রথম আলো ডটকমকে জানান, বুড়িচং উপজেলার শশীদল-রাজাপুরের মাঝামাঝি এলাকায় আসার পর রাত পৌনে আটটার দিকে ইঞ্জিনসহ ট্রেনে চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী দল আসছে বলেও তিনি জানান।