ফিস্টুলামুক্ত দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত’ স্লোগানে নীলফামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব প্রসবজনিত ফিস্টুলা দিবস পালিত হয়েছে। ইউএনএফপিএর অর্থায়নে ও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় গতকাল মঙ্গলবার দিবসটি পালিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন আবদুল কাদের, সুলতানা রাজিয়া প্রমুখ। বক্তারা বলেন, দারিদ্র্য, অপুষ্টি, অপ্রতুল স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহই মূলত প্রসবজনিত ফিস্টুলার কারণ।