ফুঁসে ওঠা চেঙ্গি নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মধ্য দিয়ে বয়ে চলা নদীটির নাম চেঙ্গি। চিংড়ি নদী নামেও পরিচিত। পাহাড়ের মধ্য দিয়ে এঁকেবেঁকে চলা এই নদীর দৈর্ঘ্য ৯৬ কিলোমিটার এবং গড় প্রস্থ ৭৭ মিটার। বর্ষা মৌসুমে এই সর্পিল নদীর রূপ বদলে যায়। যেন ফুঁসে ওঠে নদীটি। শুরু হয় ভাঙন। এবারও নদীর প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। ছবিগুলো সম্প্রতি তোলা। 

প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। যুবরাজ কার্বারীপাড়া থেকে তোলা ছবি।

সদরের যুবরাজ কার্বারীপাড়া থেকে শুরু করে ফুটবিল এলাকা পর্যন্ত ভাঙন চলছে। দক্ষিণ গঞ্জপাড়া এলাকা থেকে তোলা ছবি।

যেকোনো সময় ধসে পড়তে পারে ঘরটি। ছবিটি দক্ষিণ গঞ্জপাড়া এলাকা থেকে তোলা।

সদর উপজেলার দক্ষিণ গঞ্জপাড়া এলাকায়ও ভাঙন শুরু হয়েছে। নিজের ভিটায় অসহায় দাঁড়িয়ে আছেন এক মারমা বৃদ্ধা।

ভাঙনের ফলে বটতলী-ফুটবিল সড়কটি বিলীন হয়ে গেছে নদীতে। ছবিটি শহরের বটতলী এলাকা থেকে তোলা।