ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত দুটি এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরের কোতোয়ালির অমর চাঁদ সড়ক ও জাকির হোসেন সড়কের জিইসি মোড় থেকে ওমর গণি এমইএস কলেজ পর্যন্ত ফুটপাতের ওপর নির্মাণ করা ৫০টি দোকান উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। এতে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত আছে। এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।’
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের ছবি গত ৭ জুলাই প্রথম আলোয় প্রকাশিত হয়।