ফুটপাত দখল করে ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠের পাশের ফুটপাত দখল করে ইট, বালু ও কংক্রিটের ব্যবসা করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিন এই অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত প্রায় আট হাজার ইট, তিন ট্রাক বালু ও এক ট্রাক কংক্রিট জব্দ করেন। এ সময় ব্যবসায়ীরা গা ঢাকা দেন। মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, ‘১৩ এপ্রিল এখানে আরও একবার অভিযান চালানো হয়। তাঁদের এখানে আর ব্যবসা না করার জন্য বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু এই আদেশ অমান্য করে কিছু লোক ব্যবসা চালিয়ে আসছেন। এ জন্য তাঁদের মালামাল জব্দ করা হয়।’