ফুটপাত দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের ইপিজেড মোড় থেকে টিসিবি গেট পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাত থেকে আড়াই শ ভাসমান দোকান উচ্ছেদ করেছেন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযান চলে। এতে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।