ফুটপাত দখলমুক্ত করতে আবার অভিযান হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ মনসুর
আহমেদ মনসুর

এই ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর। এলাকার বিভিন্ন বিষয়ে গতকাল প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি। আহমেদ মনসুর বলেন, ডিএসসিসির ম্যাজিস্ট্রেট দিয়ে পাঁচ থেকে ছয়বার হকারদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তাঁরা কয়েক দিন পরই আবার বসে পড়েন। নতুন করে আবার উচ্ছেদ চালাতে ডিএসসিসিকে বলা হবে। কিন্তু এই এলাকা থেকে কে চাঁদা আদায় করেন, তা জানি না। হকাররাও চাঁদা দেওয়ার কথা অস্বীকার করেন।
কাউন্সিলর বলেন, গত এক মাস এসএসসি পরীক্ষা চলায় তার এলাকার প্রতিটি স্কুল ও কলেজে মশার ওষুধ ছেটানো হয়েছে। এ জন্য কলোনিগুলোতে ওষুধ ছেটানো কমে গেছে। আজ বৃহস্পতিবার থেকে কলোনিগুলোতে ওষুধ ছেটানো হবে।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর এলাকার প্রতিটি ভাঙাচোরা সড়ক সংস্কার করা হয়েছে। জলাবদ্ধতাও নিরসন করা হয়েছে। আইডিয়াল জোনে একটি পানির পাম্প বসানো হয়েছে। শিগগিরই সব সড়কে এলইডি বাতি লাগানো হবে।
আহমেদ মনসুর
ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড নম্বর ১০