ফুটপাত দখলমুক্ত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগ, পিপলস ভয়েস ও পরিবেশ ছাত্র ফোরাম। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
পিপলস ভয়েসের আহ্বায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন আবৃত্তিকার রাশেদ হাসান, শিশুসংগঠক মোর্শেদ আলম চৌধুরী, শিক্ষিকা সালমা জাহান, এডিএফ বাংলাদেশের সরোজ কান্তি দাশ, বর্ণালীর সালাউদ্দিন কবীর, সাংবাদিক মোস্তফা ইউছুপ, জনউদ্যোগের শ্যামল মজুমদার, বিএনপিএসের এস এম এরশাদুল করিম, পিপলস ভয়েসের আতিকুর রহমান প্রমুখ।