প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের প্রধান ডাকঘরের দেয়ালসংলগ্ন ফুটপাত হকারদের দখল থেকে মুক্ত রাখতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ডাকঘর কর্তৃপক্ষ এক মতবিনিময় সভা করেছে। গত মঙ্গলবার বিকেলে নগরের বন্দরবাজার এলাকার ডাকঘর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ। এতে সভাপতিত্ব করেন প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো নূরুল হক। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকারি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কেউ বাণিজ্য করবে, সেটা হবে না।
প্রথম আলোতে গত ১৯ মে ‘সিলেট প্রধান ডাকঘর: দেয়ালসংলগ্ন ফুটপাত হকারদের দখলে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।