ফুটপাতে বাস আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামলীতে গতকাল সন্ধ্যায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের চায়ের দোকানে উঠে যায়। এতে ছয়জন আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে নিউমার্কেটগামী একটি বাস শ্যামলী ওভারব্রিজের নিচে একটি চায়ের দোকানে উঠে যায়। এতে চায়ের দোকানের মালিক বজলু মিয়াসহ ছয়জন আহত হন।বজলু মিয়াকে পঙ্গু হাসপাতালে এবং তাঁর ছেলে জোবায়ের ও পথচারী সালাউদ্দীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।