ফুটপাতের অর্ধেকে বসতে চান হকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন৷ গতকাল বৃহস্পতিবার পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে এই সমাবেশ করা হয়৷ সমাবেশে হকার নেতা সেকেন্দার হায়াৎ বলেন, গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে টানা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ এতে হকাররা ব্যবসা করতে না পেরে না খেয়ে আছেন৷
অবিলম্বে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে৷ এখন ফুটপাতে অর্ধেক অংশে হকারদের বসার ব্যবস্থা করতে হবে৷ হকারদের বাদ দিয়ে ঢাকাকে বাসযোগ্য করা যাবে না৷ সমাবেশে সংগঠনের আহ্বায়ক আবদুল হাশেম, হকার নেতা শফিকুর রহমান, হজরত আলী, জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি।