ফুটপাতের মালিক কে?
চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকার ফুটপাত দখল করে অবৈধভাবে বসেছে দোকানপাট। ফুটপাত যেন করাই হয়েছে দোকান বসানোর জন্য! এতে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। তাঁরা বাধ্য হয়েই মূল সড়কে হাঁটছেন। ফুটপাত বেদখল হওয়ায় সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি করপোরেশন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায়, উচ্ছেদও হয়। কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায় ফুটপাত। নগরের আন্দরকিল্লা-লালদীঘি সংযোগ সড়ক থেকে সম্প্রতি ছবিগুলো তোলা হয়েছে।

নগরের আন্দরকিল্লা-লালদীঘি সংযোগ সড়ক পর্যন্ত ফুটপাত হকারদের দখলে। সড়কের ওপরেও বসে ভ্রাম্যমাণ দোকান।

আন্দরকিল্লা-লালদীঘি সংযোগ সড়কের ফুটপাতে হকারের পাশাপাশি রয়েছে স্থায়ী দোকানপাট।

ফুটপাত দখলের পাশাপাশি সড়কেও আছে ভ্রাম্যমাণ দোকানপাট। এ কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

হকারেরা ফুটপাতের ওপর সাজিয়ে রেখেছে নানা পণ্য। তাঁরা পথচারীদের কথা আমলেই নেন না।

ফুটপাতে স্থায়ী মুদি দোকান।

এই চিত্র দেখে বোঝারই উপায় নেই যে এটি ফুটপাতের অংশ, নাকি দোকান!