ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৪৪তম জাতীয় আন্ত-উপজেলা বিদ্যালয় ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল সকালে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, জে কে এ মান্নান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সরকার প্রমুখ। উদ্বোধনী খেলায় চান্দাইকোনা দাখিল মাদ্রাসা টাইব্রেকারে ধানগড়া ফাজিল মাদ্রাসাকে ২-১ গোলে হারায়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|