প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ খেলা হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রতিযোগিতায় হোমনা উপজেলা ১-০ গোলে চৌদ্দগ্রামকে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে চান্দিনা উপজেলা ১-০ গোলে ব্রাহ্মণপাড়াকে পরাজিত করে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।