ফুটবল উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় সদরের গলেহাহাট ফাজিল মাদ্রাসা মাঠে শুরু হয়েছে শিশু-কিশোর ফুটবল উৎসব। পঞ্চগড়ের ‘বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার’ এ উৎসবের আয়োজন করেছে। উৎসবে আটটি প্রতিষ্ঠান থেকে কনিষ্ঠ ও জ্যেষ্ঠ গ্রুপে আটটি করে দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় কনিষ্ঠ গ্রুপে বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ২-১ গোলে গলেহাহাট ফাজিল মাদ্রাসাকে হারিয়ে দেয়। অন্য দলগুলো হলো বিপি সরকারি উচ্চবিদ্যালয়, জগদল উচ্চবিদ্যালয়, ঢাঙ্গিপুকুরী উচ্চবিদ্যালয়, জগদল ষড়্ঋতু ক্লাব, কামাতকুঞ্জ উচ্চবিদ্যালয় ও গলেহা দ্বিমুখী উচ্চবিদ্যালয়।