ফুটবল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাব ২-০ গোলে বগুড়া সোনালী অতীত ফুটবল ক্লাবকে হারিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক ভেটার্যানস ফুটবল টুর্নামেন্ট-২০১৪ চ্যাম্পিয়ান হয়েছে। গতকাল রোববার পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ খেলা হয়। টুর্নামেন্টে দিনাজপুর, পঞ্চগড়, রংপুর ও বগুড়া দল অংশ নেয়। টুর্নামেন্টের আহ্বায়ক পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর ট্রফি প্রদান করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়খুল
ইসলাম, সহসভাপতি মির্জা নাজমুল ইসলাম, জেলা জাসদ সভাপতি আবদুল মজিদ, টুর্নামেন্টের সদস্যসচিব ইসমাইল হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।