প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আন্তর্জাতিক নারী দিবস ও মর্যাদায় গড়ি সমতা’ প্রচার অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে কিশোরী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা শাপলা একাদশ ও গোলাপ একাদশে বিভক্ত হয়ে এ খেলায় অংশ নেয়। খেলায় শাপলা একাদশ ২-০ গোলে গোলাপ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও পল্লীশ্রী এ ফুটবল খেলার আয়োজন করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছিয়া খানম প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।