প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় বালক বিভাগে রায়গঞ্জ পৌরসভার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে ধুবিল ইউনিয়নের সাতকুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ইকবাল আখতার।