প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মুক্তিযোদ্ধা হাবিবর রহমান (এমপি) ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ধুনট এন ইউ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে চিকাশি ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলো মোজাহার আলী স্মৃতি সংসদ ফুটবল একাদশকে পরাজিত করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়া-৫ ধুনট শেরপুর আসনের সাংসদ হাবিবর রহমান। খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলী আজগর। খেলায় উপস্থিত ছিলেন ধুনটের ইউএনও মোহাম্মদ ইব্রাহীম, শেরপুরের ইউএনও এ কে এম সরোয়ার জাহান, ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আবুদল হাই প্রমুখ।