ফুটবল খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া পৌরসভা গোল্ডকাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা গতকাল রোববার বিকেলে দুপচাঁচিয়া পাইলট মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় চামরুল ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। খেলায় দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, ইউএনও শাহেদ পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদার রহমান, ওসি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খান, ফজলুল হক, তালোড়া পৌর মেয়র আবদুল জলিল খন্দকার প্রমুখ।