ফুটবল খেলা চলাকালে ঘর ভেঙে আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জনতা ডিগ্রি কলেজ মাঠে আজ সোমবার বিকেলে ফুটবল খেলা চলাকালে কলেজের টিনশেড ঘর ভেঙে অন্তত ২০ জন আহত হয়েছেন। বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ স্থানীয় আবদুল মান্নান বিএসসি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। বেলা সাড়ে তিনটার দিকে খেলা শুরু হয়। এ সময় অনেকে খেলা উপভোগ করতে কলেজের টিনশেড ঘরের চালে উঠে বসেন। প্রথমার্ধের খেলা শেষে বিরতির সময় ওই টিনশেড ঘর ভেঙে পড়ে। এতে ঘরের ওপর ও বারান্দায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও স্থানীয় কয়েকটি ক্লিনিকে পাঠানো হয়েছে।